লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই রহস্যময় বিমানে?

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের সরকারি সফরে ভারত পৌঁছেছেন। নয়াদিল্লিতে অবস্থানকালে তিনি ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার ভোরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তাবেষ্টিত রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত পুতিনের এই সফরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। আর এই নিরাপত্তার অংশ হিসেবেই ফের আলোচনায় এসেছে তার বিশেষায়িত বিমান—‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’।

সাধারণত পুতিনের বহরে একই ধরনের দুটি ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইইউ বিমান একসঙ্গে উড়তে দেখা যায়। এর মধ্যে একটিতে প্রেসিডেন্ট থাকেন এবং অন্যটি বিভ্রান্তিমূলক বা ডিকয় হিসেবে ব্যবহৃত হয়। একই সময়ে দুটি বিমান উড্ডয়ন করায় বাইরের কারো পক্ষে এটি নিশ্চিতভাবে শনাক্ত করা কঠিন যে পুতিন ঠিক কোন বিমানে রয়েছেন। দীর্ঘ সময় ধরে বিদেশ সফরের ক্ষেত্রে রাশিয়া এই নিরাপত্তা কৌশল ব্যবহার করে আসছে।

‘ডুমসডে প্লেন’ হিসেবে পরিচিত এই বিমানটি মূলত ইলিউশিন ডিজাইন ব্যুরোর তৈরি আইএল-৯৬-৩০০ মডেলের ওপর ভিত্তি করে ব্যাপকভাবে পরিবর্তিত। ১৯৮০-এর দশকে এই দীর্ঘপাল্লার উড়োজাহাজের নকশা তৈরি করা হয়েছিল। বিমানটির বিশেষ নিরাপত্তা ও অত্যাধুনিক যোগাযোগ সক্ষমতার কারণে একে এই নামে ডাকা হয়। জরুরি পরিস্থিতিতে এটি শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে বহনই করে না, বরং রাশিয়ার প্রেসিডেন্টের জন্য একটি পূর্ণাঙ্গ মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে সক্ষম।

চার ইঞ্জিনের এই দীর্ঘপাল্লার বিমানটি এভিডভিগতাল পিএস-৯০এ টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত। এটি একবারে প্রায় ১১ হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। বিমানটির দৈর্ঘ্য প্রায় ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানার বিস্তার ৬০ দশমিক ১২ মিটার। রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন এই উড়োজাহাজটি পরিচালনা করে থাকে।

জনপ্রিয় সংবাদ

৩ টাকার বকেয়ায় আটকে গেল শিক্ষার্থীর সার্টিফিকেট, অতঃপর…

ভারত সফরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই রহস্যময় বিমানে?

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬