লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ায় ১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে শপথ যুবকের

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৩৩

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের বাসিন্দা মো. সজিব (২৫) অনলাইন জুয়ার নেশায় সর্বস্ব হারিয়েছেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী এই যুবক জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা খুইয়ে এখন নিঃস্ব। নিজের এই ভুল বুঝতে পেরে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া থেকে চিরতরে দূরে থাকার শপথ নিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সজিব ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢালছেন। ভিডিওতে তিনি জানান, জুয়া খেলার কারণে তার সংসার ও আর্থিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই চরম আর্থিক সংকট থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সজিব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ক্রমাগত অর্থ বিনিয়োগ করতে গিয়ে তিনি তার সমস্ত সঞ্চয় ও সম্পদ হারিয়েছেন।

সজিবের এই প্রতিজ্ঞার বিষয়ে রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে যে পথে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে, তা যদি সে ধরে রাখতে পারে, তবে সেটি তার নিজের, পরিবারের ও এলাকার জন্য মঙ্গলজনক হবে। প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ বিষয় নয়; তিনি যেন নিজের প্রতিজ্ঞায় অটুট থাকেন, সেটাই প্রত্যাশা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানিয়েছেন, সরাসরি হোক কিংবা অনলাইনে, জুয়া সম্পূর্ণ অবৈধ। পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং এ বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএমপিতে তিন সহকারী কমিশনারের পদায়ন, একজনের বদলি আদেশ বাতিল

অনলাইন জুয়ায় ১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল করে শপথ যুবকের

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬