লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ক্যামেল ফেস্টিভালে অংশ নিল ১৩১ মিলিয়ন ডলারের উট

সৌদি আরবের তায়েফে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ক্রাউন প্রিন্স ক্যামেল ফেস্টিভালের চূড়ান্ত পর্ব। সমাপনী এই ধাপে অংশ নিয়েছে ১১৪টি উট, যার সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ২০ লাখ থেকে ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৭ কোটি থেকে ৪৯ কোটি ২০ লাখ সৌদি রিয়াল)। সৌদি ক্যামেল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবে পুরস্কারের মোট আর্থিক মূল্য ছিল ৫ কোটি সৌদি রিয়াল বা প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার।

উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় মোট চারটি চ্যাম্পিয়নশিপ রেস অনুষ্ঠিত হয়। এতে প্রথম রাউন্ডে ৩৫টি, দ্বিতীয় রাউন্ডে ১৩টি, তৃতীয় রাউন্ডে ৪৬টি এবং শেষ রাউন্ডে ২০টি উট প্রতিদ্বন্দ্বিতা করে। এই আসরের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ‘আল-সাইফ’ (তলোয়ার) ও ‘আল-বুনদুক’ (রাইফেল)। নারী উটের ‘হিয়িল’ এবং পুরুষ উটের ‘জুমুল’ বিভাগের চ্যাম্পিয়নদের এই সম্মানজনক ট্রফি দেওয়া হয়, যা বিজয়ী উটের প্রজনন ও বাজারমূল্য বহুগুণ বাড়িয়ে দেয়।

উটের মালিক ও রেসিং বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-শরিফ জানান, হিয়িল বিভাগের একটি উটের সাধারণ বাজারমূল্য ৩০ লাখ থেকে ৬০ লাখ সৌদি রিয়াল। অন্যদিকে, জুমুল বিভাগের উটের দাম সাধারণত ১৫ লাখ থেকে ২০ লাখ রিয়াল হয়ে থাকে। তবে চমৎকার বংশধারা এবং আগের প্রতিযোগিতার রেকর্ড থাকলে কোনো কোনো উটের দাম ৭০ লাখ থেকে ৮০ লাখ রিয়াল পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কেবল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করাই একটি উটের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। উটের বংশলতিকা, প্রজনন সম্ভাবনা, আগের সাফল্য ও অর্জিত পুরস্কার এর দাম নির্ধারণের মূল নিয়ামক।

সৌদি ক্যামেল স্পোর্টসের মুখপাত্র মুরধি আল-খামাইলি বলেন, এই উৎসবটি কেবল একটি খেলাধুলার আসর নয়; বরং এটি সৌদি আরব ও সমগ্র আরব বিশ্বের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি বড় সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্ল্যাটফর্ম। একই সঙ্গে তায়েফ অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতেও এটি ভূমিকা রাখছে। ২০১৮ সালে শুরু হওয়া এই উৎসবটি ইতিমধ্যে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বিশেষ করে ২০২৪ সালে ২১ হাজার ৬৩৭টি উটের অংশগ্রহণে বিশ্বের বৃহত্তম উট দৌড়ের রেকর্ড গড়েছিল এই আয়োজন। এ পর্যন্ত উৎসবটিতে এক লাখেরও বেশি উট অংশ নিয়েছে।

চলতি আসরের বিভিন্ন ধাপে সৌদি আরবের উটগুলো সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে এবং সর্বোচ্চ ১৩১টি হিটে জয়লাভ করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উট ৩৫টি, কাতারের উট ২৭টি এবং কুয়েত ও ওমানের উট ৩টি করে হিটে জয় পেয়েছে। বাহরাইনের উট জিতেছে ১টি হিটে।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৭

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা আনতে রাবিতে চালু হচ্ছে খাতা মূল্যায়নের কোডিং পদ্ধতি

সৌদির ক্যামেল ফেস্টিভালে অংশ নিল ১৩১ মিলিয়ন ডলারের উট

প্রকাশিত হয়েছে: ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬