লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষকদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে এবং যারা খাতা ঠিকমতো দেখেননি তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, এই সংখ্যা কীভাবে এতো বাড়লো, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর বিষয়ে সরকার কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, অনেক ভঙ্গুর অবস্থায় দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আর সেশনজট থাকবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম সংশোধন, বাজারের চাহিদা অনুযায়ী কোর্স চালু, ক্লাসরুম মনিটরিং এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬