লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিল সরকার

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় চার নেতার নাম এবং 'জয় বাংলা' নামে পরিচিত এই জাহাজগুলোর নতুন নাম অনুমোদনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এই অনুমোদনপত্রটি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোস্টগার্ডের পক্ষ থেকেই নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, 'বিসিজিএস জয় বাংলা' (পেন্যান্ট নম্বর পিসি-২০৮) জাহাজটির নতুন নাম রাখা হয়েছে 'বিসিজিএস অদম্য বাংলা'। এছাড়াও অন্য চারটি জাহাজের নাম পরিবর্তনের তালিকা নিম্নরূপ: 'বিসিজিএস সৈয়দ নজরুল' (পিএল-৭১) এর নতুন নাম 'বিসিজিএস ফিরোজ কবীর', 'বিসিজিএস তাজউদ্দীন' (পিএল-৭২) এর নতুন নাম 'বিসিজিএস নুরুল ইসলাম', 'বিসিজিএস মনসুর আলী' (পিএল-৭৩) এর নতুন নাম 'বিসিজিএস এম হুমায়ুন কবীর' এবং 'বিসিজিএস কামরুজ্জামান' (পিএল-৭৪) এর নতুন নাম 'বিসিজিএস আশরাফ সিদ্দিকী' করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিল সরকার

প্রকাশিত হয়েছে: ১২:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬