লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সৌদির হাতে তুলে দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির শক্তি হিসেবে কাজ করবে। একইসঙ্গে ন্যাটোর বাইরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিত্রের নিরাপত্তা জোরদার করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোও এগিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে সৌদি আরবের হাতে এই অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, চীনের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বুধবার দাবি করেছে, তারা মারিবের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে লড়াইয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিব শহরটি হুতিদের জন্য একটি বড় ঘাঁটি হিসেবে পরিচিত।

জনপ্রিয় সংবাদ

লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের বড় অবনতি, পিছিয়ে অর্থনীতি ও রাজনীতিতে

সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত হয়েছে: ০৩:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬