লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা আদালত থেকে পালিয়েও রক্ষা পাননি রুবেল, ২ ঘণ্টায় গ্রেপ্তার

কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে (২৮) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ পলায়নের ঘটনা ঘটে। পরে পুলিশের জোরদার অভিযানের মুখে তাকে আবারও ধরা পড়ে সন্ধ্যায় আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের শাহ আলমের ছেলে। আগের দিন অর্থাৎ বুধবার রাতে নাঙ্গলকোট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং পরদিন তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে নারী ও শিশু আদালতে হাজির করার জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। এ সময় সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে ধরতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে।

পলায়নের প্রায় দুই ঘণ্টা পর নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে রুবেলকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে কৌশলে পালিয়ে যাওয়ার পর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, আদালত প্রাঙ্গণের মতো অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ও সুরক্ষিত এলাকা থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামি কীভাবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬

কুমিল্লা আদালত থেকে পালিয়েও রক্ষা পাননি রুবেল, ২ ঘণ্টায় গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬