লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৮৪ জন আটক

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মোট ৪৮৪ জনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির বিভিন্ন বিভাগে পরিচালিত এই অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫১ জন, লালবাগে ৪৯ জন, গুলশানে ৪৫ জন, ওয়ারীতে ৪০ জন এবং রমনা বিভাগে ২৯ জন আটক হয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে ৫ জন এবং এসআরইউতে ৩ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ এবং দুটি ককটেলের নিষ্ক্রিয় অংশ। এছাড়া ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ

ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৮৪ জন আটক

প্রকাশিত হয়েছে: ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬