লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর অংশে সফিপুর উড়ালসেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল নিয়ে সেতু অতিক্রম করার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ, তাঁর স্ত্রী ও সন্তান রয়েছেন। সজোরে ধাক্কা লাগায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় কিংবা দুর্ঘটনায় জড়িত গাড়িটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সরকারি সহায়তার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬