লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনভর ভৈরব ও কুলিয়ারচরে নানা উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে প্রতিমন্ত্রী শরীফুল

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় নানা উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। দিনব্যাপী এসব কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, নদীভাঙন এলাকা পরিদর্শন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সকাল সাড়ে ৯টার দিকে ভৈরবের কমলপুর এলাকায় নিজের বাংলোয় স্থানীয় একটি ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতিমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ১০টার দিকে ভৈরব বাজারের চান্দানী টিলায় স্থানীয় সরকার বিভাগের ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নিম্নআয়ের এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সকাল সাড়ে ১০টার দিকে শরীফুল আলম মেঘনা নদীর তীরবর্তী কালীপুর এলাকায় যান। সেখানে তিনি সরাসরি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ পাওয়া ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের শেষভাগে সন্ধ্যা ৭টার দিকে প্রতিমন্ত্রী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে যান। সেখানে সাম্প্রতিক বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত ছাত্রদল কর্মী শাহীদ সরকারের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। কুলিয়ারচর সফরের সময় তাঁর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

জনপ্রিয় সংবাদ

টিসিবির ডিজিটাল রূপান্তর উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দিনভর ভৈরব ও কুলিয়ারচরে নানা উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে প্রতিমন্ত্রী শরীফুল

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬