লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন, হতাহতের খবর নেই

রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা এই আগুন ধরিয়ে দেয়। তবে সৌভাগ্যবশত বাসটিতে সেই সময় কোনো যাত্রী ছিল না, যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আমার দেশকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তাতে আগুন জ্বলতে দেখা যায়।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণ শেষে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন, হতাহতের খবর নেই

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬