লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের আকাশজুড়ে বিকট বিস্ফোরণ, সতর্কবার্তা জারি সৌদি কর্তৃপক্ষের

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই রিয়াদের বাসিন্দারা এ বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণের কিছুক্ষণ আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, পুরো এলাকা এখন শত্রুদের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়। বিস্ফোরণের শব্দ শোনার প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে আসায় জরুরি সতর্কবার্তাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবে নিয়মিত হামলা চালাচ্ছে। তবে গত জুলাই মাসে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার পর, এটিই প্রথমবার যখন সরাসরি সৌদি আরবের রাজধানী হামলার লক্ষ্যবস্তু হলো। ইয়েমেনের অধিকাংশ জনবহুল এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। চলতি মাসে গোষ্ঠীটি লোহিত সাগরের ইয়েমেন উপকূলের পুরো অংশ দখলে নিতে তীব্র অভিযান শুরু করেছে, যার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতে চলে গেছে।

ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে সৌদি আরব তাদের জ্বালানি তেল রপ্তানি সচল রাখতে বাব আল-মানদেব জলপথ ব্যবহার করে আসছিল। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করায় দেশটির তেল রপ্তানি বিপাকে পড়েছে। সমুদ্রিক জাহাজ চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে এই প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে গত সপ্তাহেও তেলবাহী পাঁচটি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। হুতি বিদ্রোহীরা দাবি করে আসছে যে, সৌদি জাহাজ ছাড়া অন্য সব দেশের বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য এই জলসীমা নিরাপদ থাকবে।

এদিকে জাতিসংঘের তথ্যমতে, ইয়েমেনের নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া প্রায় তিন হাজার মানুষ জীবন বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি

রিয়াদের আকাশজুড়ে বিকট বিস্ফোরণ, সতর্কবার্তা জারি সৌদি কর্তৃপক্ষের

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬