লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব রক্ষায় যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত পাকিস্তান: আইএসপিআর

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সৌদি আরবকে সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার সম্পূর্ণ ‘শর্তহীন’।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তান কূটনৈতিক ও শারীরিক—উভয় দিক থেকেই সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া কর্তৃক সৌদি আরবের বিভিন্ন শহরে ক্রমাগত হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এই সংঘাত বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর নতুন করে ঝুঁকির সৃষ্টি করেছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে একটি ড্রোন বাধা দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। রিয়াদের পক্ষ থেকে ঘোষিত সংঘাতের এই তীব্রতায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুতিদের ধারাবাহিক এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আইএসপিআর মহাপরিচালক জোর দিয়ে বলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। তিনি বলেন, হারামাইন শরিফাইন রক্ষায় আমরা সেখানে উপস্থিত আছি এবং এ নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত নয়। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, সংঘাতের শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। মক্কা চুক্তি হিসেবে পরিচিত এই জোটের শর্তানুযায়ী, জোটভুক্ত যেকোনো দেশের ওপর আক্রমণ চালানো হলে তা সদস্য সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ল শুক্রবার দুপুর পর্যন্ত

সৌদি আরব রক্ষায় যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত পাকিস্তান: আইএসপিআর

প্রকাশিত হয়েছে: ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬