লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোয় বাড়িভাড়ার হার নির্ধারণ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬ জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হার নতুন করে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। এছাড়া গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকার জন্য বাড়িভাড়ার হার কিছুটা কম রাখা হয়েছে। এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

দেশের অন্যান্য এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৪৫ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ (৫০১) টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়। অন্যান্য এলাকার ক্ষেত্রে বর্তমানে বাড়িভাড়ার হার ও ন্যূনতম অঙ্কে ভিন্নতা রয়েছে।

উল্লেখ্য, বর্তমান কাঠামো অনুযায়ী ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ওপর ভিত্তি করে ৬৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হয়, যার সঙ্গে ন্যূনতম ভাড়ার একটি নির্দিষ্ট অংক যুক্ত থাকে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই হার ও কাঠামোতে পরিবর্তন আনা হলো।

গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা পাবেন ৩৫ শতাংশ হারে।এ ছাড়া গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা ৩০ শতাংশ এবং গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।.বর্তমানে কত বাড়িভাড়া পানবর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পান চাকরিজীবীরা।

৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতন হলে ৬০ শতাংশ হারে, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।মূল বেতন ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

আফগান টেস্টে নেই নাহিদ রানা, পেসারকে নিয়ে বিশেষ পরিকল্পনা বিসিবির

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোয় বাড়িভাড়ার হার নির্ধারণ

প্রকাশিত হয়েছে: ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬