লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বেতন স্কেলের আওতার বাইরে যেসব সরকারি চাকরিজীবী

অর্থ বিভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শনিবার প্রকাশিত এই গেজেটে নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তাদের মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ বাড়তি পাবেন।

তবে নতুন এই বেতনকাঠামোর বাইরে রাখা হয়েছে বেশ কয়েকটি শ্রেণির সরকারি চাকরিজীবী ও শ্রমিককে। ফলে তারা এই আদেশের আওতায় কোনো বাড়তি বেতন-ভাতা পাবেন না। এই তালিকার মধ্যে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা এবং প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা (প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া)।

এছাড়া পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত সদস্যরাও এই নতুন বেতনকাঠামোর বাইরে থাকছেন। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরাও এই আদেশের সুবিধা পাবেন না।

পাশাপাশি শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মী, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তি এবং দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় থাকা শ্রমিকরাও নতুন বেতনস্কেলের আওতাভুক্ত নন। জানা গেছে, সাধারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট শ্রেণির জন্য পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকট ও ফ্যাসিবাদী আচরণ নিয়ে ক্ষুব্ধ নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন বেতন স্কেলের আওতার বাইরে যেসব সরকারি চাকরিজীবী

প্রকাশিত হয়েছে: ১১:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬