লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বরইগাছে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের জিওসি এলাকা থেকে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নিলুফা বেগম ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে নিলুফা বেগমের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে তার ছেলে সাইফুল ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওড়নার এক প্রান্ত তার মায়ের গলায় প্যাঁচানো এবং অপর প্রান্ত গাছের ডালের সঙ্গে বাঁধা। মরদেহটি হাঁটু গেড়ে বসা অবস্থায় ছিল।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরু কাশেম জানান, বরইগাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির কূটনৈতিক আলোচনা

শ্রীপুরে বরইগাছে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০১:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬