লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রায় একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে ডেল্টা হাসপাতালের সামনের বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর অন্তত ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। আহত বিল্লাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের বাসিন্দা মো. শহিদের ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে যাত্রাবাড়ী থানায় রাখা হয় এবং পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাতেও ঢাকার কাফরুল থানার সামনে এবং চিটাগাং রোডে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, Babubazar, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

প্রকাশিত হয়েছে: ০৩:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬