লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসাছাত্র হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠালেন আদালত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন আসামি ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ের সামনে থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী বউবাজার রোড এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় চোখে গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদরাসাছাত্র হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠালেন আদালত

প্রকাশিত হয়েছে: ০১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬