লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক কখনো নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না, অথচ একটি মহল কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।

শিল্পকারখানাগুলোকে দেশের সম্পদ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে অভিহিত করে তিনি বলেন, গত ৫০ বছরে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষ কাজ করছেন। উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি এসব প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে দাবি-দাওয়ার বিষয়টি অবগত থাকার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫-১৬ বছরে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল, তারাই আজ সীমান্তের ওপার থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ সময় তিনি জনগণকে ২০২৪ সালের মতো আরেকটি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার কুদির বটতলায় প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সাথে হাত মেলান। এরপর খুলনার ডাকবাংলা মোড়ে আয়োজিত পৃথক পথসভায় তিনি ফ্যাসিবাদের আমলে বন্ধ হওয়া সকল মিলকারখানা পুনরায় চালু করার এবং খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় এই সভায় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি উপস্থিত ছিলেন।

বিকেলে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে পারদর্শী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বদরবারে বাংলাদেশকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নতুন প্রজন্মের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান স্বাগত বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

বন্ধ শিল্প খাতের ঋণে নতুন নিয়ম করল বাংলাদেশ ব্যাংক

সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬