লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে লিওনেল মেসি

রেকর্ড নবম ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইকুয়েডরের ব্যালন ডি'অর ভোটার ও রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক প্যাট্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি'অরের জন্য তার প্রথম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মেসি।

ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা ব্যালন ডি'অরের জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। ইকুয়েডর বর্তমানে র‍্যাংকিংয়ের ২৫তম স্থানে থাকায় প্যাট্রিসিও কর্নেহো গার্সেস এই ভোটাধিকার পেয়েছেন। তিনি তার ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট প্রদান করেছেন।

ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের পরিসংখ্যানের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে মেসির প্রভাব তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে এগিয়ে রেখেছে। ৩৯ বছর বয়সী এই তারকা ৪৯টি ম্যাচে ৪৫টি গোল করেছেন এবং ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং ফুটবলারের কাতারে স্থান দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে লিওনেল মেসি

প্রকাশিত হয়েছে: ০৪:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬