লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেফতার

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা পুলিশের হাতে ১১ জন রয়েছেন।

অভিযান পরিচালনার সময় পুলিশ ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪৭১১ পিস ইয়াবা জব্দ করেছে। এছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন এবং ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। অভিযানে নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করার পাশাপাশি ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেফতার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬