লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণ, চালকসহ নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পূর্ব কাঠগড় বিওসি মোড়সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

নিহত ব্যক্তিরা হলেন—কেঁওচিয়া ইউনিয়নের মৈনগাপাড়া এলাকার আবদুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং অটোরিকশাচালক ধর্মপুর ইউনিয়নের আবদুস শুক্কুর (৪০)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রোববার দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন পূর্ব কাঠগড় বিওসি মোড়সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করছিল। ওই সময় অটোরিকশাটি রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয় উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ওই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণ, চালকসহ নিহত ২

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬