লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শেষ করে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ১৫টি দল সরাসরি অংশ নেয়। একটি দল লিখিত বক্তব্য জমা দিয়েছে এবং একটি দলের প্রতিনিধি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সনদে স্বাক্ষরকারী অনেক রাজনৈতিক দলের বিভিন্ন বিষয়ে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমত রয়েছে। বৈঠকে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কোনো দল যদি নির্দিষ্ট কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করে, তবে ভবিষ্যতে নির্বাচনি ইশতেহারে তা উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। কিছু বিষয় সংবিধান সংশোধন এবং কিছু বিষয় আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছে, যা আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিপূরক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। তবে নতুন করে পুরনো সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আসা হলে প্রক্রিয়া জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন। এছাড়া, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে সনদটি বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণাকে তিনি সম্পূর্ণ অসত্য বলে নাকচ করে দিয়েছেন।

কমিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিরোধী দল অংশ না নিলেও প্রক্রিয়াটি একপাক্ষিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সনদে স্বাক্ষর করেনি এমন রাজনৈতিক দলগুলোও আলোচনায় অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ উন্মুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬