লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কিনছে সরকার

দেশের বিমান বহর আধুনিকায়ন এবং টেকসই ও ভারসাম্যপূর্ণ 'মিক্সড ফ্লিট' গড়ে তোলার লক্ষ্যে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বোয়িং ও এয়ারবাস কোম্পানির কাছ থেকে এই উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানিয়েছেন। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে।

চুক্তি অনুযায়ী, বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এর মধ্যে বোয়িং উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমান বহরে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে

বিমান বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কিনছে সরকার

প্রকাশিত হয়েছে: ০২:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬