লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নিয়োগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলমকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রীপুরের সহকারী প্রকৌশলী এ. এম. নাজমুল আমিনকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ধারার বিধান অনুযায়ী নতুন প্রশাসকের কাছে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নতুন প্রশাসক এ. এম. নাজমুল আমিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর পরিষদের আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে, তিনি মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, এর আগে গত ২৩ আগস্ট গাজীপুর ইউনিয়ন পরিষদ ভবন ও গাজীপুর বাজারের বিভিন্ন স্থাপনায় তৎকালীন প্রশাসক মো. মাহবুব আলম এবং সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার চন্দনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টারে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, সেগুলোর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সেই সময় মাহবুব আলম ও কামরুন্নাহার চন্দনা উভয়ই অভিযোগগুলো অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছিলেন।

তবে প্রশাসক পরিবর্তনের সরকারি আদেশে পোস্টারকাণ্ডের কোনো উল্লেখ নেই। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা জানিয়েছেন, মাহবুব আলমের অন্য উপজেলায় বদলির আদেশ হওয়ায় তার পরিবর্তে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পোস্টারকাণ্ডের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়নি এবং এই বিষয়ে কোনো তদন্তও সম্পন্ন হয়নি। সাবেক প্রশাসক মাহবুব আলমও নিশ্চিত করেছেন যে, বদলির আদেশের কারণেই নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পোস্টারকাণ্ডের সঙ্গে তার অব্যাহতির কোনো সম্পর্ক নেই।

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা কোম্পানির সঙ্গে বৈঠক

শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নিয়োগ

প্রকাশিত হয়েছে: ১১:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬