লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের মোখায় সৌদি বিমান হামলায় ৬ বেসামরিক নাগরিক নিহত

ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরশহর মোখায় সৌদি বিমান বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আরও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরসংলগ্ন এলাকায় একের পর এক বোমা বর্ষণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী বোমা বর্ষণ করে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে একজন নারী এবং দুইজন শিশু রয়েছে।

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের দাবি, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি বিমান বাহিনীর অভিযানের মাত্রা অনেক বেড়েছে। হুথি হাইকমান্ডের তথ্যমতে, ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে সৌদি বিমান বাহিনী।

এদিকে, গত ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিমানটি বিধ্বস্ত হওয়ার ভিডিও প্রকাশ করেছে। এর আগে থেকেই হুথি যোদ্ধারা সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় বেশ কয়েক দফা হামলা চালিয়ে রিয়াদের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে।

গত আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করে নেয় হুথি যোদ্ধারা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব এতদিন এই বাব এল মান্দেব প্রণালি দিয়েই তাদের জ্বালানি তেল রপ্তানি করে আসছিল, তাই এই নিয়ন্ত্রণ হারানো সৌদির জন্য বড় ধরনের দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

ইয়েমেনের মোখায় সৌদি বিমান হামলায় ৬ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬