লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের রুখতে সৌদি আরবকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের চলমান হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই সহায়তার আওতায় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহে সহযোগিতা করবে। আগামী কয়েক দিনের মধ্যেই আরএএফ ভয়েজার ট্যাংকার বিমান মোতায়েনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, সৌদি আরবের কাছ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পরামর্শের ভিত্তিতেই তিনি এই অনুরোধে সম্মতি দিয়েছেন।

সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, এই সহায়তা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হবে, যার প্রাথমিক মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, ‘আমি ব্রিটেন ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নিচ্ছি। সৌদি আরব হামলার শিকার হচ্ছে এবং সামনে আরও অস্থিরতার আশঙ্কা রয়েছে। আমাদের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো খোলা রাখতে হবে।’

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্যতম সমর্থক সৌদি আরব। দেশটিতে দীর্ঘদিন ধরে হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর গৃহযুদ্ধ চলছে। সম্প্রতি হুথিরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির লোহিত সাগর উপকূলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত শনিবারও রিয়াদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে। এদিকে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, আরামকোর একটি পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকের আগুন নেভাতে দমকলকর্মীদের কাজ করতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

আইবাস++ এ যেভাবে করবেন নতুন পে স্কেলের ‘পে ফিক্সেশন’

হুথিদের রুখতে সৌদি আরবকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬