লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল: বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছুদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

“শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল—সেবাই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের সুবিধার্থে সহায়তা কেন্দ্র বা ‘হেল্প ডেস্ক’ পরিচালনা করেছে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদল।
​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান শাফিনের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
​জানা যায়, দূর-দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি ফরম পূরণ, বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, তথ্য সহায়তা এবং ভর্তি সংক্রান্ত সার্বিক কার্যক্রম সহজ, সুন্দর ও নির্বিঘ্ন করতে সকাল থেকেই কাজ শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে করে প্রথম দিনেই ভোগান্তি ছাড়াই নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সহজে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন।
​ছাত্রদল নেতৃবৃন্দ জানান, সংগঠনের আসল শক্তি কেবল মিছিল-মিটিং বা স্লোগানে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই ছাত্রদলের মূল লক্ষ্য ও সার্থকতা। আগামী দিনগুলোতেও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও সমস্যায় তারা পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
​কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান শাফিনের উপস্থিতি ও দিকনির্দেশনায় পরিচালিত এ হেল্প ডেস্কে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থী ও অভিভাবকেরা ছাত্রদলের এমন সহযোগিতাপূর্ণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিসি’র নৌযান চার্টার নীতিমালা আধুনিকীকরণের উদ্যোগ

শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল: বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছুদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’

প্রকাশিত হয়েছে: ০৬:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬