লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে বিশেষ অভিযানে তুলার গোডাউনে গাঁজা উদ্ধার, ব্যবসায়ীকে আটক।

বিশেষ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন সূর্যপুর-মুরাদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নাচোল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, এসআই জিয়াউর রহমানসহ থানার ১১ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দাবি, তুলার দোকানের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নাচোলের সূর্যপুর এলাকার এক তুলা ব্যবসায়ী ও শিবগঞ্জের আরও এক ব্যক্তি অভিযানের সময় পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা পুলিশকে সহযোগিতা করেছেন বলে জানায় নাচোল থানা পুলিশ।
অভিযান সফল হওয়ায় পুলিশ সুপার নাচোল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসছে, বরাদ্দ ৩৭০ কোটি টাকা

নাচোলে বিশেষ অভিযানে তুলার গোডাউনে গাঁজা উদ্ধার, ব্যবসায়ীকে আটক।

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬