লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ভাষণে তেহরানে হামলার প্রসঙ্গ, ওয়াকআউট করলেন ইরানি প্রতিনিধিরা

জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন তেহরানে মার্কিন বাহিনীর ধারাবাহিক সামরিক হামলার বিষয়টি উল্লেখ করেন, তখনই সভাকক্ষ থেকে একে একে বেরিয়ে যান ইরানি প্রতিনিধিদলের সদস্যরা। আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র অনুযায়ী, ট্রাম্পের ভাষণে তেহরানে হামলার প্রসঙ্গটি আসতেই ইরানি প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ তাদের আসন ছেড়ে উঠে যান। এক পর্যায়ে সভাকক্ষে ইরানি প্রতিনিধিদলের আর কাউকে দেখা যায়নি, কেবল একজন নিম্নপদস্থ কর্মকর্তা সেখানে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে ট্রাম্পের ভাষণ চলাকালীন সাধারণ পরিষদের মূল হলে তাদের সঙ্গে দলের অন্য সদস্যদের বসে থাকতে দেখা যায়নি।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

ট্রাম্পের ভাষণে তেহরানে হামলার প্রসঙ্গ, ওয়াকআউট করলেন ইরানি প্রতিনিধিরা

প্রকাশিত হয়েছে: ০২:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬