লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে সেটি ভালো। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে তারা মাঝে মাঝে ফিরে আসার আওয়াজ দিয়ে লুকায়িত নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করার চেষ্টা করছেন, যা সরকারের জানা আছে।

দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এক মাসে ১৪০০ নাগরিককে হত্যা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং কাস্টোডিয়াল ডেথের মতো ঘটনার সঙ্গে জড়িত, তারা কীভাবে রাজনীতির দাবি জানায়? তিনি আরও বলেন, যারা এমন বর্বর হত্যাকাণ্ডের পরেও কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি, তাদের রাজনীতির জন্য আহ্বান জানানোর সুযোগ নেই।

অনুষ্ঠানে পুলিশে একটি বিশেষ সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহে এই ইউনিট গঠন করা হবে এবং এর জন্য প্রয়োজন হলে অ্যাডিশনাল আইজিপির পদ তৈরি করা হবে। এই ইউনিটের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি থাকবে এবং মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে এর শাখা থাকবে। থানা ও জেলা পর্যায় থেকে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সাপোর্ট হেডকোয়ার্টার ও বিভাগীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। এই প্রকল্প প্রণয়নের নির্দেশ তিনি কয়েক সপ্তাহ আগেই দিয়েছেন।

পদক প্রদান অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্ব, অনন্য সেবা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ৯২ জন সদস্যকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এ দেশে ১৪০০ নাগরিককে হত্যা করেছে একই মাসের মধ্যে; ১৫ বছরের হিসাব নাইবা দিলাম, ৭ হাজারের উপরে ছিল বিচারবহির্ভুত কিলিং, যেটা পারসিকিউশন হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে—সেই হিসাব নাইবা দিলাম। যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পার

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে অফিশিয়াল অনুরোধ জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬