লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশের আগেই সৌদি আরবে মিসরের সেনা মোতায়েন

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক মাস আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল মিসর। মিডল ইস্ট আইকে দেওয়া তথ্যে মিসরের একটি সামরিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান পাঠানো হয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি মিসরের নৌযান অবস্থান নিয়েছে। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই সামরিক উপস্থিতির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবের ওপর হামলার পর থেকেই মিসরের সামরিক উপস্থিতি শুরু হয় এবং বর্তমানে তা আরও জোরদার করা হচ্ছে।

গত ১৭ অক্টোবর প্রেসিডেন্ট সিসি সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। এর পরদিন জাতীয় প্রতিরক্ষা পরিষদ সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেয় এবং ২৬ অক্টোবর পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এই প্রস্তাব অনুমোদিত হয়।

তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল অভিযানে মিসরের সেনাদের অংশগ্রহণ নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে। এক পক্ষ সৌদি আরবের নিরাপত্তা, সুয়েজ খাল ও লোহিত সাগরের নৌপথের স্বার্থে অভিযানে অংশ নেওয়ার পক্ষে থাকলেও অন্য পক্ষ স্থলযুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে। তাদের মতে, বিমান ও নৌ অভিযানের মাধ্যমেই হুথিদের সামরিক অবকাঠামো দুর্বল করা সম্ভব। আপাতত স্থলযুদ্ধের কোনো পরিকল্পনা নেই বলেও সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য যে, ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মিসরের ১৯৬২ সালের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে মিসরের হাজার হাজার সেনা অংশ নিয়েছিল, যার মধ্যে বহু সেনা নিহত হন। ১৯৭০ সালে সেখান থেকে সেনা প্রত্যাহার করা হয়।

এদিকে, গত ৩০ অক্টোবর রিয়াদ মিসরের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছে। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এখন পর্যন্ত সৌদি আরবে মিসরের সামরিক উপস্থিতি নিশ্চিত হলেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশের আগেই সৌদি আরবে মিসরের সেনা মোতায়েন

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬