লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামের এক কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। দেশটিতে বিদ্যমান শরিয়াহ আইন অনুযায়ী বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক স্থাপন করা একটি ফৌজদারি অপরাধ। তবে এই সাজাকে নারীর প্রতি ‘সহিংসতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

মুথোনির দেওয়া তথ্য অনুযায়ী, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। আইনানুযায়ী বিবাহবহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে গ্রেপ্তারের আশঙ্কায় সৌদি আরবে অনেক নারীই গোপনে বাড়িতে প্রসব সম্পন্ন করেন। মুথোনিও প্রাথমিকভাবে গোপনে সন্তান জন্ম দিলেও পরবর্তীতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। সেখানে নিয়ম অনুযায়ী অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়া বাধ্যতামূলক হওয়ায় বিষয়টি প্রশাসন জানতে পারে।

গত মাসে আদালতের রায় ঘোষণার পর মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি নিজের আতঙ্ক প্রকাশ করেন। তিনি বলেন, তিনি এ ধরনের কঠোর সাজা পাওয়ার যোগ্য নন এবং বেত্রাঘাতের নির্মম যন্ত্রণা তিনি সহ্য করতে পারবেন কি না তা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই রায় কার্যকর না করে ওই গৃহকর্মীকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সাজা সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। উল্লেখ্য, ২০২০ সালে সৌদি আরব বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করলেও ইসলামি শরিয়াহর হুদুদভিত্তিক অপরাধের ক্ষেত্রে এই সাজা বহাল রেখেছে, যা ব্যভিচারের ক্ষেত্রেও প্রযোজ্য।

এদিকে অভিবাসী অধিকারসংক্রান্ত সংস্থা ‘ডু বোল্ড’ জানিয়েছে, দোররা মারার নির্দেশ কার্যকর করা হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে সৌদি আরবের কঠোর ‘কাফালা’ ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী প্রতিনিয়ত মারাত্মক ঝুঁকিতে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই নিয়োগকর্তারা কর্মীদের পাসপোর্ট জব্দ করে কঠোর নিয়ন্ত্রণে রাখেন, যার ফলে তারা প্রয়োজনীয় আইনি সহায়তা থেকেও বঞ্চিত হন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬