লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সোমবার থেকে সেবা চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

রাজধানীর মিরপুরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার সন্ধ্যায় কেন্দ্রটি পরিদর্শনের পর তিনি ঘোষণা দেন যে, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। তাই এর কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। শিশুদের টিকাদানসহ সব ধরনের সেবা দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমিনুল হক বলেন, রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া অত্যন্ত মর্মাহত হওয়ার মতো ঘটনা। তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। স্বাস্থ্যকেন্দ্রটির জায়গা নিয়ে কোনো আইনি দাবি থাকলে তা আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই উত্থাপন করতে হবে। তিনি জানান, জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে।

পুলিশ প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত দলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্তে কোনো দলীয় নেতাকর্মী বা সংসদ সদস্যের নাম উঠে এলে এবং তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পুলিশ জানিয়েছে, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে গ্রিসের ঐতিহাসিক জয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সোমবার থেকে সেবা চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬