লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

প্রকাশ: 29 সেপ্টেম্বর 2026, 07:38 এএম

দীর্ঘ সাত মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তারা সরাসরি মুখোমুখি না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের দেওয়া সাত দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবের সংশোধিত সংস্করণ নিয়ে এই আলোচনা চলছে। বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল চালুর শর্ত নিয়ে মার্কিন প্রশাসনের জবাবের অপেক্ষায় রয়েছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বলেন, আমেরিকানরা যদি সত্যিই কোনো চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান চায়, তবে আমরা সেই সমাধান ইতিমধ্যে উপস্থাপন করেছি।

অন‍্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দাবি করেছিলেন, তীব্র অর্থনৈতিক চাপের মুখে পড়েই ইরান তড়িঘড়ি করে একটি চুক্তি করতে চাইছে।

ইরানের দেওয়া এই শান্তি প্রস্তাবে লেবানন ও ইরানে সব ধরনের সামরিক সংঘাত বন্ধের দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি ইরানের জব্দকৃত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত পূরণ করা হলে ইরান হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ বা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের যে আকাঙ্ক্ষা রয়েছে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু করতে চায় দুই পক্ষ।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল ও জুন মাসেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসেছিল ওয়াশিংটন ও তেহরান। সে সময় দুই দেশই দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি এবং দ্রুতই তা ভেঙে যায়।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সফল অংশগ্রহণের জন্য প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬