লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের খেলার সূচি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি আমন্ত্রিত দল হিসেবে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৩টায়। গেলোরা বান কার্নো স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে ও একই মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে, যা ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে শুরু হবে।

এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে এবং প্রধান কোচ টমাস ডুলির অধীনে ক্যাম্প শুরু হয়েছে। প্রাথমিক ক্যাম্পে বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা অনুপস্থিত থাকলেও, তারা চূড়ান্ত স্কোয়াডে যোগ দেবেন। এই তালিকায় রয়েছেন হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। এছাড়া প্রাথমিক দলে সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম নামে নতুন দুই মুখ জায়গা পেয়েছেন।

প্রাথমিক দলের গোলকিপার হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান ও আনিসুর রহমান। ডিফেন্ডার হিসেবে আছেন তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও ইসা ফয়সাল। মিডফিল্ডার হিসেবে রয়েছেন জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও কাজেম শাহ। ফরোয়ার্ড হিসেবে দলে আছেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।

উল্লেখ্য, গত বছর ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং চলতি বছরের ফিফা কংগ্রেসে এটি চূড়ান্ত অনুমোদন পায়। ভারত ও চীন নাম সরিয়ে নেওয়ায় তাদের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

জনপ্রিয় সংবাদ

বিলিয়ন ডলারের যুদ্ধে হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র?

ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

প্রকাশিত হয়েছে: ০১:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬