লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন যে, আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে প্রতিমন্ত্রী বলেন, আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার বিষয়টিও জড়িত। তিনি আশা প্রকাশ করেন যে, ভারত সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন করার দিকে নজর দেবে। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ অন্যদের ফিরিয়ে আনা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, অবশ্যই সম্ভব এবং সেই আইনি প্রক্রিয়াই বর্তমানে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নাকচ করে শামা ওবায়েদ বলেন, এ ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়। গণমাধ্যমকর্মীরা তথ্যের সত্যতা যাচাই করেই খবর প্রকাশ করবেন—এটাই সরকারের প্রত্যাশা। তিনি জানান, প্রধানমন্ত্রীর স্যান ফ্রান্সিসকো যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বরং সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী, আইসিটি উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও তাকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি তিনি জাতিসংঘ সফরও সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শামা ওবায়েদ আরও বলেন, হাই-টেক কোম্পানিগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে আসে, তবে দেশ এর সুফল পাবে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য তুরস্ক সফরের বিষয়ে তিনি জানান, সফরটি রয়েছে, তবে কখন এবং কোথায় হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট আল-আলিমির

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন

প্রকাশিত হয়েছে: ০১:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬