লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ব্যবহারের লক্ষ্যে ১৫ বছর মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এই টার্মিনাল এবং এর সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড পরিচালনার জন্য চুক্তির খসড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিটি পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব আসার পর থেকে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন এর বিরোধিতা করে আসছে এবং ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ নিশ্চিত করতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সরাসরি ক্রয় পদ্ধতিতে এই সার আমদানি করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে সার সরবরাহে বিঘ্ন এবং অভ্যন্তরীণ সার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার ফলে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের জেএসসি ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি এবং রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজট থেকে এই সার কেনা হবে। ডেল্টা স্টার ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করবে ঢাকার আবেদিতা ট্রেডিং। বিসিআইসির বিদ্যমান সরকারি চুক্তির মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করেই এই সার আমদানি সম্পন্ন করা হবে। মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার এই জরুরি পদক্ষেপ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সাইবার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে নিউমুরিং টার্মিনাল

প্রকাশিত হয়েছে: ০২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬