লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে তেঁতুলঝোড়ায় ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমজাদ হোসেনের ১০ দফা

সাভারে তেঁতুলঝোড়ায় ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমজাদ হোসেনের ১০ দফা অঙ্গীকার ঘোষণা

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার (ঢাকা)

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন ১০ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন।

শনিবার প্রচারিত এক নির্বাচনী পোস্টারে তিনি এই অঙ্গীকারের কথা জানান। পোস্টারে তিনি লিখেছেন, “অঙ্গীকার আমার নিকট আমানত স্বরূপ” এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ঘোষিত ১০ দফা অঙ্গীকারে রয়েছে— সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও যোগাযোগ বৃদ্ধি; চাকরিজীবী নারীসহ সবার যাতায়াত সুনিশ্চিত করা; ইউনিয়ন পরিষদের সেবা সহজ ও সুনিশ্চিত করা; মুরব্বি-তরুণদের সমন্বয়ে এলাকার সমস্যা সমাধান; মসজিদ-মাদ্রাসা-কবরস্থানসহ ধর্মীয় স্থাপনার উন্নয়ন ও সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার; শিশু-কিশোরদের মেধা ও খেলাধুলার বিকাশে মাসিক পরামর্শ; মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য ও সচেতনতা; নাগরিক অধিকার নিশ্চিতকরণ; জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট উন্নয়ন এবং ময়লা-আবর্জনার স্থায়ী ব্যবস্থাপনা।

স্থানীয় ভোটারদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এই প্রার্থীর অঙ্গীকারগুলো এলাকার মৌলিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্যের কারণে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ক্রেইগ মাইলস

সাভারে তেঁতুলঝোড়ায় ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমজাদ হোসেনের ১০ দফা

প্রকাশিত হয়েছে: ০৩:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬