লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের বাজারমূল্যে বড় ধস, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে তারকা

২০২৩-২৪ মৌসুমের সেই বিধ্বংসী ভিনিসিয়ুস জুনিয়রকে যেন এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষিপ্র গতি আর দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টিকারী সেই ভিনি আর বর্তমানের ভিনির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়েছে। পারফরম্যান্সের এই নেতিবাচক ধারার প্রভাব পড়েছে তার বাজারমূল্যেও। খেলোয়াড়দের মূল্য নির্ধারণকারী বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘ট্রান্সফারমার্কেট’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, ভিনিসিয়ুসের বাজারমূল্য আবারও কমেছে।

আগের আপডেটে ভিনির মূল্য ছিল ১৪০ মিলিয়ন ইউরো, যা থেকে ১০ মিলিয়ন কমে এখন ১৩০ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এটি গত তিন বছরের মধ্যে তার সর্বনিম্ন বাজারমূল্য। চলতি মৌসুমে কিছুটা ধীরগতির শুরুর কারণেই মূলত এই পতন ঘটেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় ভিনিসিয়ুস পিছিয়ে পড়েছেন; যেখানে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড।

২০২৪ থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ক্যারিয়ারের সেরা সময় পার করা ভিনির বাজারমূল্য সর্বোচ্চ ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছেছিল। সেখান থেকে কমতে কমতে এখন তা ১৩০ মিলিয়ন ইউরোতে এসে ঠেকেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় তিনি ১০ নম্বর অবস্থানে রয়েছেন। তার পেছনে রয়েছেন রিয়াল মাদ্রিদের সতীর্থ কিলিয়ান এমবাপে (৩য়) এবং জুড বেলিংহাম (৫ম)।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের আইভোরিয়ান তারকা ইয়ান দিওমান্দোর বাজারমূল্য ক্রমাগত বাড়ছে। ৯০ মিলিয়ন ইউরো থেকে একলাফে তার বাজারমূল্য এখন ১২০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এর ফলে তিনি ভিনিসিয়ুসের বেশ কাছাকাছি চলে এসেছেন এবং ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তিনি ভিনিকে ছাড়িয়ে যেতে পারেন।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৭ ম্যাচে মাত্র একটি গোল করার খারাপ ছন্দই ভিনিসিয়ুসের ১ কোটি ইউরো বা ১০ মিলিয়ন ইউরো মূল্যায়ণ কমার মূল কারণ। এমনকি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সাম্প্রতিক ডার্বিতে তার হতাশাজনক পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। বিশ্বসেরা ১০ জন সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় এখনো জায়গা ধরে রাখলেও, গত ১৮ মাসে তার বাজারমূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তার সর্বকালের সর্বোচ্চ বাজারমূল্য ছিল ২০০ মিলিয়ন ইউরো, যা থেকে এখন পর্যন্ত তার মূল্যায়ন ৭০ মিলিয়ন ইউরো কমেছে।

আগের আপডেটে যা ছিল ১৪ কোটি ইউরো, সেখান থেকে ১০ মিলিয়ন কমে তা এখন ১৩০ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে।

তখন তার সর্বোচ্চ বাজারমূল্য ছুঁয়েছিল ২০ কোটি ইউরো, যা এখন কমতে কমতে ১৩ কোটি ইউরোতে এসে ঠেকেছে।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন অপরজন

ভিনিসিয়ুসের বাজারমূল্যে বড় ধস, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে তারকা

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬