লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী, আটক ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপড়া এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়ার সন্দেহ এবং বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী আব্দুল মান্নান ওড়না দিয়ে তাঁর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এরপর গলা কেটে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনার বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আব্দুল মান্নান মনিরকে আটক করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

পূজার সাজে ৪ ব্লাউজ: নকশা ও বাছাইয়ের দারুণ সব আইডিয়া

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী, আটক ১

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬