লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক ভিসা অব্যাহতি ও প্রশিক্ষণে কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি সই

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কম্বোডিয়ার পক্ষে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং ক্রোয়েশিয়ার পক্ষে সফররত পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে সই করেন। চুক্তি সই করার আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সেখানে তারা কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে বজায় থাকা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গভীর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে উল্লেখ করা হয়, চলতি বছর কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। গত তিন দশকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার পরিধি আরও বিস্তৃত ও জোরদার হয়েছে। নতুন এ দুটি চুক্তির ফলে কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিদের সফর ও যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও

কূটনৈতিক ভিসা অব্যাহতি ও প্রশিক্ষণে কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি সই

প্রকাশিত হয়েছে: ০২:৩১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬