লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানের আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১৫৩, আহত অনেকে

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়ির আমিয়েত বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। এই হামলার ফলে একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর জানিয়েছেন, সোমবার সুদানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, হতাহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এদিকে, এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

অন্যদিকে, সুদানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যে, ওই অঞ্চল থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। সেনাবাহিনী মূলত সেই ট্যাংকারগুলোকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করেছে এবং নিহতরা আরএসএফ সদস্য বলে দাবি করেন ওই কর্মকর্তা।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালে অনেক দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের মালিকানা নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলমান। ২০২৩ সালের এপ্রিল মাসে গৃহযুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটিতে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

সুদানের আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১৫৩, আহত অনেকে

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬