লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে অবশ্যই আস্থা পুনর্গঠনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে বলে স্পষ্ট করেছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবে না ইরান।

গত মাসে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল তেহরান। এগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দকৃত অর্থ ছাড় করা এবং দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আসা জবাবকে অপর্যাপ্ত বলে আখ্যা দিয়েছেন রেজাই।

মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের সময়ও বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এই নিরাপত্তা কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি আস্থা ফেরানোর মতো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আলোচনা সামনে এগোবে না। তার দাবি, এই বিষয়ে ইরানের জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে পূর্ণ ঐকমত্য রয়েছে।

পারমাণবিক কর্মসূচির বিষয়েও ইরান তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন রেজাই। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও দেশের বাইরে নেওয়া হবে না। তার মতে, এসব পারমাণবিক উপাদান ইরানের জনগণের সম্পদ এবং এগুলো দেশের ভেতরেই ব্যবহার করা হবে।

হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রেও ইরান তাদের শর্ত পূরণের ওপর গুরুত্ব আরোপ করেছে। দেশটি জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত করার আগে যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহারসহ তেহরানের অন্যান্য দাবি মেনে নিতে হবে। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সক্ষমতা কমানো নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং পারস্পরিক আস্থার সংকটই বর্তমানে কূটনৈতিক আলোচনার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন আলোচনা শুরু হবে কি না, তা পুরোপুরি ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬