লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সক্রিয় সদস্য এবং গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে সমাহিত করা হয়।

জানাজায় জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের পাশাপাশি ছাত্রাবস্থা থেকেই তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। একজন দক্ষ স্কাউটার হিসেবে পরিচিত মাহফুজুর রহমান সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬