লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমাগত শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৫.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৭৫ কিলোমিটার, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির তীব্রতা সম্পর্কে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে আরও ঘণীভূত হয়ে আগামী ২৮ অক্টোবর এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে

প্রকাশিত হয়েছে: ০৫:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬