লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হারিজ মিয়া। অভিযোগ রয়েছে যে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, সোমবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে নাজমুল হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই আপত্তিকর মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

প্রকাশিত হয়েছে: ০৫:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬