লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতে প্রস্তুত পুলিশ: আইজিপি

আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও প্রস্তুত রয়েছে পুলিশ। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যা প্রয়োগ করা দরকার, পুলিশ তাই করবে। তিনি আরও বলেন, পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং এমপাওয়ার করতে হবে। তিনি অভিযোগ করেন যে, পুলিশ লাঠিপেটা করলে ফ্যাসিস্ট বলা হয়, আবার নীরব থাকলে দুর্বল বলা হয়।

শান্তি বজায় রাখার গুরুত্বারোপ করে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠাই পুলিশের মূল লক্ষ্য। তবে তিনি মনে করেন, সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধ করতে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এ সময় তিনি পুলিশকে ব্ল্যাকমেইল না করার আহ্বান জানান।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, কে আসবে বা আপা কবে আসবে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় নয়। তিনি আরও বলেন, সব দল-মতের মানুষেরই শান্তি কাম্য, কিন্তু ব্যক্তিগত স্বার্থপরতা বা তালগাছ নিজের করে নেওয়ার মানসিকতা সমাজকে সমৃদ্ধ হতে বাধা দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জাপানে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতে প্রস্তুত পুলিশ: আইজিপি

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬