লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করার অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার বাসিন্দা রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।

ঘটনার বিবরণে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে তার অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনতে পান। এর আগে মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময় তিনি অটোরিকশাটি ঘরেই দেখেছিলেন। পরে হঠাৎ মেয়ে কেঁদে উঠলে তাকে ঘুমানোর চেষ্টা করছিলেন সোহেল। ওই সময় অটোরিকশার ঘরে আওয়াজ পেয়ে তার স্ত্রী বলেন, "তুমি ঘুমাচ্ছো! আমাদের অটোরিকশা চোর নিয়ে যাচ্ছে!"

স্ত্রীর কথা শুনে সোহেল বারান্দা দিয়ে দ্রুত বের হয়ে অটোরিকশাটি টেনে ধরার চেষ্টা করেন। এ সময় চোর চক্রের সদস্যরা সোহেলসহ যানটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধ্য হয়ে অটোরিকশাটি ছেড়ে দেন। এতে মাটিতে আছড়ে পড়ে তার হাঁটুর চামড়া উঠে যায়। এরপরই তিনি চিৎকার শুরু করেন।

সেই সময় বাড়ির পাশে মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। সোহেলের চিৎকার শুনে কয়েকজন মুসল্লি মসজিদ থেকে বের হয়ে চোরদের পিছু নেন। কিন্তু তাদের ধরতে না পেরে তাৎক্ষণিকভাবে মসজিদের মাইক ব্যবহার করে চুরির বিষয়টি এলাকা জুড়ে ঘোষণা করা হয়। মাইকের ঘোষণা শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে অটোরিকশাটির পেছনে ধাওয়া করেন।

বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় পৌঁছে রেজাউল ও সাদিকুল অটোরিকশাটি রেখে ধানক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে। তবে চারদিক থেকে ঘিরে ফেলা উত্তেজিত জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পরে অটোরিকশার মালিক সোহেল জানতে পারেন, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ক্যানেলের ধারে গণপিটুনিতে ওই দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ অবিলম্বে সেখানে যায় এবং নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর তা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬