লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১১ নম্বরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর-১১ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। মঙ্গলবার সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়। শ্রমিকরা যখন প্রধান সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন, তখন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকাল থেকেই শ্রমিকরা তাদের নিজ নিজ কারখানার সামনে অবস্থান নিয়েছিলেন এবং পরে কারখানা থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেন।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক

মিরপুর-১১ নম্বরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬